মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় টলিপাড়া
দি নিউজ লায়নঃ বুধবার নন্দীগ্রামে রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরানোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই সময় মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় একের পর এক টুইট করেন টলিউড তারকা প্রার্থীরা।
রাজ চক্রবর্তী থেকে কৌশানি মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা মুখ খুলতে শুরু করেন মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কৌশানি মুখোপাধ্যায় বলেন, 'শিগগিরই সুস্থ হয়ে ওঠো দিদি। সমস্ত প্রতিবন্ধকতাকে রুখে দিয়ে লড়াই চালিয়ে যাও বাংলার বাঘিনী।'
রাজ চক্রবর্তী বলেন, 'অনেক লড়াই নাকি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি।'
মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা নিয়ে বুধবারের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান পরমব্রত চট্টোপাধ্যায়ও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Post a Comment